×

রাজধানী

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় কয়েকজন এ হামলা চালিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রাইভেটকারটি লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সদরপুরে আওয়ামী লীগ নেতা আটক

সদরপুরে আওয়ামী লীগ নেতা আটক

‘মিয়ানমারের ওপর প্রেশার তৈরি করতে হবে’

রোহিঙ্গা ইস্যু ‘মিয়ানমারের ওপর প্রেশার তৈরি করতে হবে’

নতুন কৌশলে দুর্বৃত্তরা

নতুন কৌশলে দুর্বৃত্তরা

মুরাদনগরে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

মুরাদনগরে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App