×

জাতীয়

টানা ৪ দিনের ছুটি ডিসেম্বরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

টানা ৪ দিনের ছুটি ডিসেম্বরে

ফাইল ছবি

ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মাত্র এক দিনের বাড়তি ছুটি নিতে পারলেই মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বাভাবিক কর্মদিবস। তবে এদিন এক দিনের নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।

সে হিসাবে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

বছরের শেষ দিকে সাধারণত পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা অবকাশ যাপনের পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে বছরের শেষ দিকে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ। মাত্র এক দিনের ছুটি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন তাঁরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সদরপুরে আওয়ামী লীগ নেতা আটক

সদরপুরে আওয়ামী লীগ নেতা আটক

‘মিয়ানমারের ওপর প্রেশার তৈরি করতে হবে’

রোহিঙ্গা ইস্যু ‘মিয়ানমারের ওপর প্রেশার তৈরি করতে হবে’

নতুন কৌশলে দুর্বৃত্তরা

নতুন কৌশলে দুর্বৃত্তরা

মুরাদনগরে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

মুরাদনগরে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App