মুরাদনগরে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: ভোরের কাগজ
কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের মিছিলসংক্রান্ত একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শাহরিয়ার হোসেন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাখরনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহরিয়ার হোসেন অপু উপজেলার বাখরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মিছিলসংক্রান্ত একটি মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁকে নিজ এলাকা বাখরনগর থেকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার শাহরিয়ার হোসেন অপুকে রোববার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
