×

ঢাকা

সদরপুরে আওয়ামী লীগ নেতা আটক

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

সদরপুরে আওয়ামী লীগ নেতা আটক

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী এলাকার বালু ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইমান খানকে রোববার (৮ নভেম্বর) বিকালে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমের সঙ্গে ইমান খান জড়িত থাকতে পারেন, এমন সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

স্থানীয়ভাবে ইমান খান একজন বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এদিকে তাঁর আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে আটকের পেছনের সুনির্দিষ্ট কারণ, সংশ্লিষ্ট কোনো মামলা রয়েছে কি না এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App