×

জাতীয়

রোহিঙ্গা ইস্যু

‘মিয়ানমারের ওপর প্রেশার তৈরি করতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

‘মিয়ানমারের ওপর প্রেশার তৈরি করতে হবে’

ফাইল ছবি

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে শুধু প্রচলিত কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে থাকলে চলবে না। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মূলত একটি রাজনৈতিক সমস্যা। প্রচলিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সব সময় এ সমস্যার সমাধান হবে বলে মনে করাও সরল চিন্তা। এ কারণে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও কথা বলছি, আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। কারণ, মিয়ানমারের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল— এ বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারছে।’

দেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত তহবিলের অভাবে সংকট আরও জটিল হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাতে হবে, যাতে তারা মিয়ানমারের বিভিন্ন পক্ষ ও অংশীজনের ওপর চাপ সৃষ্টি করে একটি সমঝোতায় পৌঁছানোর পরিবেশ তৈরি করে।

জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন জরুরি। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App