×

চট্টগ্রাম

চাঁদা না পেয়ে দোকান ও জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:০৫ পিএম

চাঁদা না পেয়ে দোকান ও জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক বিধবা নারীর দোকান ও জমি দখলের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ৫ আগস্টের পর একাধিকবার ওই নারী ও তার সন্তানদের মারধর করারও অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (১ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পারুল আক্তার।

তিনি জানান, জীবদ্দশায় তার স্বামী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাট এলাকায় একটি মার্কেটসহ মোট ১৫৫ শতাংশ জমি তার ও সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। পাশাপাশি সুবর্ণচরে আরও তিন একর জমিও রেজিস্ট্রি করা হয়। তার স্বামী ২০২৩ সালের ২৩ এপ্রিল মারা যান।

পারুল আক্তারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রদল নেতা আজমীর তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তার নেতৃত্বে একাধিকবার তাদের মারধর করা হয় এবং এক পর্যায়ে শান্তির হাটের মার্কেটের সব দোকান দখল করে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের একটি কক্ষে তালাবদ্ধ করা হলে বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটনসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের উদ্ধার করেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সুবর্ণচরের চাষের জমিগুলোও আজমীরের লোকজন দখল করে নেয়। এসব ঘটনায় তিনি থানা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। বরং তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বর্তমানে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে পারুল আক্তার স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলামসহ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত আজিজ আজমীরের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

ডা. শফিকুর রহমান দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সৌদির সুখবর

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সৌদির সুখবর

নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App