×

চট্টগ্রাম

ধর্মমন্ত্রী

ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:১৭ পিএম

ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে সারা দেশে ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এ সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।

শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন।

তিনি বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লি উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধানকর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্র ২০টিসহ মোট ১৬৭টি উপকরণ মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লকপর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App