×

চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০৬ পিএম

চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’

ছবি: সংগৃহীত

‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। 

রোববার (১০ মে) সকালে বন্দর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বাধন করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

এরপর বন্দরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিবসটি উপলক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুষ্ঠু ও নিরাপদ অপারেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও সমৃদ্ধ বন্দর উপহার দেওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য।

শুধু স্থাপনা নয় বন্দরের প্রত্যেক শ্রমিক-কর্মচারী ও অংশীজন সবার জানমাল, সম্পদ ও বন্দরের যন্ত্রপাতি সবকিছুকে একই ছাতার নিচে নিয়ে এসে নিরাপদ বন্দর নিশ্চিত করতে সপ্তাহব্যাপী বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬ পালন করছে। 

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের উপ পরিচালক লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান সপ্তাহব্যাপী নিরাত্তা বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরে বলেন, বন্দরের প্রাণশক্তি হলো পরিশ্রমী শ্রমিক কর্মচারীরা। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

সপ্তাহব্যাপী কর্মসূচিতে বিশেষ সেফটি ব্রিফিং, মহড়া এবং সচেতনতামূলক কর্মশালার  আয়োজন করা হয়েছে, যাতে তার বাস্তব অভিজ্ঞতার মাধ্যম যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত রেসপন্স জানাতে সক্ষম হন।

বন্দর নিরাপত্তা সপ্তাহের মূল লক্ষ্য কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও আধুনিক পদক্ষেপ গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত রেসপন্স নিশ্চিত করা, আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পরিবেশ ও সম্পদ রক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা ।

বন্দরের ভেতরে নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বন্দর স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদেরও দুর্যোগ মোকাবেলা ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত মৌলিক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন এবং জরুরি নির্দেশনাসহ লিফলেট বিতরণের মাধ্যমে অভ্যন্তরীণ যান চলাচল আরো নিরাপদ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব, বাবা-মেয়ের কৃতিত্ব

জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব, বাবা-মেয়ের কৃতিত্ব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App