×

চট্টগ্রাম

নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা মাসুক গ্রেপ্তার

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা মাসুক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাসুকুল ইসলাম মাসুক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের বাসিন্দা।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার গকুলনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযানটি পরিচালনা করে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ দল।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া মাসুকুল ইসলাম মাসুককে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App