×

চট্টগ্রাম

নোয়াখালী

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের

ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিন (৪০) কে আটক করেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে বারীপুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App