×

চট্টগ্রাম

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক

ছবি : সংগৃহীত

‎টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। বাকি ৪১১ জন পর্যটককে পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেলে নেজারত শাখার ডেপুটি কালেক্টর শেখ সালমান এ তথ্য জানান।

এর আগে টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসকের মিডিয়া সেলে প্রকাশিত জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস এবং সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক বৈরী আবহাওয়া ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গত ৭ জুলাই থেকে সাজেকে আটকা পড়েন।

গত ছয় দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢল ও মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি-দীঘিনালা ও লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। পাশাপাশি কয়েকটি স্থানে পাহাড়ধস এবং সড়কের মাটি সরে যাওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে আটকে পড়া পর্যটকদের ফেরানো সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার সেনাবাহিনীর সহায়তায় প্রথম দফায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।

এদিকে, আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতেসাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক জানিয়েছে, পর্যটকদের কাছ থেকে শুধু পানি ও ইউটিলিটি বিল নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় খাবারের দোকানগুলোকে সীমিত খরচে খাবার সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App