×

চট্টগ্রাম

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

Icon

মিজবাউল হক, চকরিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের ছুরিকাঘাতে আহত মোহাম্মদ হাসেম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত হাসেম উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত সোমবার দুপুরে নোয়াপাড়া এলাকায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হাসেম ও তার বড় ভাইয়ের ছেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল চাচা হাসেমের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার পেটে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরেই চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত মোহাম্মদ হাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App