×

চট্টগ্রাম

আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়নে প্রতিমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়নে প্রতিমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি

ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও যাত্রীসেবা বাড়াতে সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি উত্থাপন করেছে স্থানীয় সংগঠন ঐক্যবদ্ধ আখাউড়া।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতারা এসব দাবি-সংবলিত একটি আবেদনপত্র তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। পাশাপাশি আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও যাত্রীসেবায় সংগঠনটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়ার দেওয়া আবেদনপত্রে ভৈরব-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার ট্রেনের সেবা আখাউড়া পর্যন্ত সম্প্রসারণের দাবি জানানো হয়। এছাড়া স্টেশনে সমতল সিঁড়ি নির্মাণ, বিদ্যমান সিঁড়ির টাইলস পরিবর্তন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, ট্রেনের সময়সূচি প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে স্থাপন এবং স্টেশনের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার মতো বিভিন্ন দাবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আমজাদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তারা আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে কাজ করে আসছেন। প্রতিমন্ত্রী তাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আখাউড়া রেলওয়ে স্টেশনের অবকাঠামো ও সেবার মান আরও উন্নত হবে এবং যাত্রীরা এর সুফল পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App