×

চট্টগ্রাম

চাঁদাদাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে স্বপদে বহালের নির্দেশ

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

চাঁদাদাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে স্বপদে বহালের নির্দেশ

ছবি: সংগৃহীত

দলীয় নেতার কাছে চাঁদা দাবির অডিও ফাঁসের অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে স্বপদে বহাল করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। বুধবার (১২ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি বছরের (২০২৬) মার্চ মাসে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন নোমান। চার মিনিটের ওই অডিওতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের এক নেতার কাছে ১৬ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা যায় তাকে। ওই ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে গত ২৪ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুন: সাঁকো দেখতে গিয়ে সাঁকোতেই বিপদ, নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা

মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশে বহিষ্কারের সাড়ে চার মাস পর কেন্দ্রীয় সংসদ নোমানের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিল। ফলে কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা মাহমুদুল হাসান ভূঁইয়া পুনরায় সিনিয়র সহ-সভাপতির পদে ফিরে যাবেন।

জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোমানুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App