×

চট্টগ্রাম

আখাউড়া

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

ছবি: সংগৃহীত

চিকিৎসকের পরামর্শ নিতে দূরে যেতে হয়নি। বাড়ির কাছেই বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এলাকার মানুষ। শুক্রবার সকালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় ৫০ জন চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেন। চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. এস এম সরওয়ার জাহান। এ ছাড়া বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপার ব্যবস্থা ছিল। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব সেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

চিকিৎসাসেবা নিতে আসা ৬০ বছর বয়সী রোকেয়া বেগম ভোরের কাগজকে বলেন, ‘হাতের কাছে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পেয়েছি। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। চিকিৎসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সময় নিয়ে আমাদের সমস্যার কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দিব্যজিৎ পাল ভোরের কাগজকে বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিশেষ করে যাঁরা নানা কারণে সহজে চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাঁদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

ছবি: সংগৃহীত

চিকিৎসক ডা. এস এম সরওয়ার জাহান ভোরের কাগজকে জানান, ‘স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা শোনার এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ হয়েছে। কোনো পরামর্শ ফি ছাড়াই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সামাজিক অন্যান্য কর্মকাণ্ডও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App