×

চট্টগ্রাম

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

তায়িফা সুলতানা। ছবি: সংগৃহীত

বান্দরবান সদর উপজেলায় নিজ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তায়িফা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। গতকাল রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল থেকেই শিশু তায়িফা নিখোঁজ ছিল। চারদিকে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায়, ফুফু নার্গিস সুলতানা শিশু তায়িফাকে নিজের কক্ষে নিয়ে যাচ্ছেন। এর ভিত্তিতে নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সে তায়িফার নিথর দেহ পাওয়া যায় এবং রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নার্গিস সুলতানা স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ভাই ইলিয়াস খানের সঙ্গেই একই বাড়িতে বসবাস করতেন। আপন ভাতিজিকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের ধারণা, ভাইঝির মায়ের সঙ্গে কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন নার্গিস।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

ঘরে বসেই মিলবে পুলিশের যেসব সেবা

ঘরে বসেই মিলবে পুলিশের যেসব সেবা

জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি

জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App