×

শিক্ষা

একাদশে ভর্তি

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

ফাইল ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়েও যারা বিভিন্ন কারণে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা ভর্তির পরও কলেজ পরিবর্তন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা শিক্ষার্থীরা যদি দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে চান, তবে তাদের প্রথমে নিজ নিজ শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আগের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

যা করতে হবে শিক্ষার্থীদের:

বাতিলের সময়সীমা: আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হয়ে আবেদন বা ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে জন্মদিনের ‘শুভেচ্ছা’, ছাত্রশক্তি নেতা বহিষ্কার-পুলিশে সোপর্দ

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদন বা ভর্তি বাতিলের সময় প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের অবশ্যই মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

বাতিল প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনের মাধ্যমে দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি

জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

একাদশে ভর্তি কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App