×

চট্টগ্রাম

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার পথে চার দিন ধরে নিখোঁজ থাকা দুই কিশোরীকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আরো পড়ুন: জামিন পেলেন এমপি নজরুলের প্রথম স্ত্রী

পুলিশ ও পরিবার জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। কিন্তু তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। পরবর্তীতে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মাঠে নামে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে জানতে পারে কিশোরী দুজন কক্সবাজারে অবস্থান করছে। এরপর কক্সবাজার জেলা ডিবি পুলিশের সহযোগিতায় সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেলের ১০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই কিশোরী জানিয়েছে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App