×

চট্টগ্রাম

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

ছবি : সংগৃহীত

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান ও তার দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন—বদির ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় করা দুটি মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। তবে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফে সহিংসতার ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে চারজনকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে

জামায়াত সেক্রেটারি প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App