×

জামায়াত

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজকদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে জাতীয় পর্যায়ে তরুণদের নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাঁদের ভাবনা জানার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময়ে ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতোমধ্যে সবাই আমন্ত্রণ পেয়েছেন। সভায় ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ আয়োজনের কথা জানান। তিনি বলেন, পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে

জামায়াত সেক্রেটারি প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App