×

সোশ্যাল মিডিয়া

আসিফ নজরুল

গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া ‘অমানবিক ও বিপজ্জনক চিন্তা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম

গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া ‘অমানবিক ও বিপজ্জনক চিন্তা’

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে নৈরাজ্য ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তবে সহিংসতার দায়ে জেলার সব মানুষকে শাস্তি দেওয়ার চিন্তাকে ‘অমানবিক ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন তিনি।

একই সঙ্গে গোপালগঞ্জে অবিলম্বে সব ধরনের নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত রয়েছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে এ কারণে জেলার সব মানুষকে শাস্তি দেওয়া বা ‘কালেকটিভ পানিশমেন্ট’ অমানবিক ও বিপজ্জনক চিন্তা। তাই অবিলম্বে গোপালগঞ্জের সব নাগরিক সুবিধা চালু করতে হবে।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার শাসনামলে দেশের কিছু অঞ্চলের মানুষ বিভিন্নভাবে সামষ্টিক শাস্তির শিকার হয়েছিলেন। একই ধরনের আচরণ যেন বর্তমান সময়ে করা না হয়। কোনো অবস্থাতেই শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে ধারাবাহিক রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচি এবং স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এসব ঘটনার সূত্রপাত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনায় জেলার তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়েছে। জেলা প্রশাসনের হিসাবে, এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার শিকার হয়েছে হাসপাতালও।

গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা চালানো হয়। মুকসুদপুর থানায় থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রি অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় জনপ্রতিনিধিদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপের পর পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের বাড়ি এবং তাঁর মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালেও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

ধারাবাহিক সহিংসতার প্রভাব পড়েছে জেলার আর্থিক সেবা খাতেও। মোবাইল আর্থিক সেবার এজেন্ট পয়েন্টগুলোতে কর্মীদের যাতায়াত ও কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ টাকা পাঠানো ও উত্তোলনে সমস্যায় পড়ছেন। কোথাও কোথাও এসব সেবার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকির কারণে আপাতত গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালু করতেও আরও সময় লাগবে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে

জামায়াত সেক্রেটারি প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App