×

সারাদেশ

উজিরপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০২:৪২ পিএম

উজিরপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বৃহস্পতিবার বরিশালের উজিরপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রেবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও ছয়জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা জানিয়েছে, দুপুরে মোল্লা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি মাইক্রোবাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে উজিরপুরের শিকারপুর নামক স্থানে মাইক্রোবাসটির চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App