×

সারাদেশ

ময়মনসিংহে বাবা-ছেলে হত্যা, গ্রেপ্তার ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

ময়মনসিংহে বাবা-ছেলে হত্যা, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলে হত্যার ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সাভার ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

আজ সকালে র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গত বুধবার ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় নিহত খায়েরের ছেলে রিফাত বাদী হয়ে গত বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করে।

বৃহস্পতিবার র‍্যাব-১৪ অভিযান চালিয়ে সাভারের বাইপাইল থেকে অভিযুক্ত কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের ১৫ বছর বয়সী ছেলে ও কামালের শ্যালক মো. নাঈমকে (১৯) গ্রেপ্তার করে।

মহিবুল ইসলাম খান বলেন, জমি নিয়ে বিরোধের ধরে হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App