×

সারাদেশ

মাটিবাহী ট্রাকের চাকায় পিষ্ট পুলিশ সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪১ পিএম

মাটিবাহী ট্রাকের চাকায় পিষ্ট পুলিশ সদস্য

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাটিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইমরান হোসেন (২৯) নামে এক পুলিশ সদস্যের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংহলাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই পুলিশ সদস্য একই উপজেলার কয়লা ইউনিয়নের শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি জেলায় কর্মরত ছিল বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ওই পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। পথে সিংহলাল এলাকায় একটি মাটিবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের চাকায় নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থালেই নিহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোট পড়েছে প্রায় ৬ কোটি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোট পড়েছে প্রায় ৬ কোটি

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App