×

সারাদেশ

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:৫৩ এএম

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুত গতির মাছবোঝাই অপর ট্রাকের ধাক্কায় চালকের দুই সহযোগী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট এলাকার চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে বালুভর্তি ট্রাকটি থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুত গতির মাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের সহকারী নিহত হন। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App