×

সারাদেশ

লালমনিরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৭:২১ পিএম

লালমনিরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ছবি: ভোরের কাগজ

রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম রেলপথের মহেন্দ্রনগর স্টেশনের পয়েন্ট কমিউটার ট্রেনের শেষ একটি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন দুপুর ১২টায় ওই এলাকায় লেভেল ক্রসিং গেটে এ ঘটনা ঘটে।

এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন লেভেল ক্রসিং ক্ষতিগ্রস্থ হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সঙ্গে রংপুর -কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

লালমনিরহাট রেলওয় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন কে নিশ্চিত করে বলেন, চিলমারী কমিউনিটি ট্রেনটি কুড়িগ্রাম থেকে রংপুর- লালমনিরহাট যাবার পথে মহেন্দ্রনগর রেল স্টেশনে ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়। লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন গিয়ে বগিটির উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App