×

সারাদেশ

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৩:৪০ পিএম

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়াগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে দীর্ঘ ছয় ঘণ্টা পর পুনরায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন জানান, সকাল ১০টায় খুলনা থেকে উদ্ধারকারী ক্রেনটি এসে পৌঁছায়। উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

যশোর সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান জানান, তেলবাহী (কেএন-৫ আপ) ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নাটোর যাচ্ছিল। সিঙ্গিয়া রেলস্টেশনের সামনে বানিয়াগাতি রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটির পেছনের অংশের একটি ডিজেলভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনা কেউ হতাহত হয়নি, তবে ওয়াগনে থাকা ৩৫ হাজার লিটার ডিজেল ওই খাদে পড়ে যায়। পরে এলাকাবাসীরা ওই তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App