×

সারাদেশ

২৮ অক্টোবর সাংবাদিকদের উপর হামলা, নেত্রকোণায় মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম

২৮ অক্টোবর সাংবাদিকদের উপর হামলা, নেত্রকোণায় মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

নেত্রকোণায় গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরের দিকে জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সুজাদুল ইসলাম ফারাস, কামাল হোসাইনসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিনাকারণে নজীরবিহীনভাবে সাংবাদিকদের টার্গেট করে হামলা চালিয়ে আহত করা হয়েছে। এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সেইসাথে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর যেন আর হামলা না হয় সেজন্যে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে রাষ্ট্রের প্রতিও আহবান জানান বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App