×

সারাদেশ

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন। ছবি: সংগৃহীত

সিলেট রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। তবে আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ লাগিয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা দৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App