×

সারাদেশ

চৌদ্দগ্রামে স্কুল পিয়নের মোবাইলে এসএসসি পরীক্ষার প্রশ্ন ও সমাধান, আটক-২

Icon

চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

চৌদ্দগ্রামে স্কুল পিয়নের মোবাইলে এসএসসি পরীক্ষার প্রশ্ন ও সমাধান, আটক-২

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন ও সমাধান মোবাইল ফোনে পাওয়া যাওয়ার ঘটনায় ওই স্কুলের পিয়ন ও পল্লী বিদ্যুতের এক সিকিউরিটি গার্ড কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

রবিবার (১০ মার্চ) উপজেলার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আটককৃত ওই স্কুলের পিয়ন উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের আবদুল মজিদের ছেলে শহিদুল্লার (৪৩) ও পল্লী বিদ্যুতের সিকিউরিটি গার্ড ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বকচর গ্রামের মোকছেদুল হকের ছেলে আমিনুল ইসলাম। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

তিনি বিষয়টি নিয়ে আরো জানান, রবিবার সকাল ১০টা ১০ মিনিটের সময় উপজেলার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এসময় পরীক্ষার প্রশ্ন ও সমাধান ওই স্কুলের পিয়ন শহিদুল্লার সঙ্গে থাকা মোবাইলে পাওয়ায় যায়। সে তার মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই এলাকার পল্লী বিদ্যুতের সিকিউরিটি গার্ড আমিনুল ইসলামের কাছে প্রেরণ করে। 

পরে আমিনুল ইসলামকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রমাণ এর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে দুইজনকেই আটক করা হয়। পরে আটককৃত দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App