×

সারাদেশ

যেসব শর্তে খুললো সিলেটের পর্যটনকেন্দ্রগুলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৭:৩০ পিএম

যেসব শর্তে খুললো সিলেটের পর্যটনকেন্দ্রগুলো

ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢল ও চলমান বন্যার জন্য টানা সাত দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে সিলেটের সব পর্যটনকেন্দ্র। সিলেটের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে- গোয়াইনঘাটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও সংগ্রামপুঞ্জি ঝর্ণা, কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং জৈন্তাপুরের লালাখাল ও ডিবির হাওর।

শুক্রবার (৭ জুন) বিকেল থেকে বিভিন্ন শর্তসাপেক্ষে পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

আরো পড়ুন: ঈদের চাঁদের ছবি প্রকাশ

জেলা প্রশাসন কর্তৃক দেয়া শর্তগুলো হলো- সব নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরিয়ে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে, পর্যটকরা কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না, ভরা বর্ষা মৌসুমে পর্যটকরা শিশুদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদের নিরুৎসাহিত করা হলো, পর্যটকরা নৌকায় উঠে হইহুল্লোড় করবেন না, সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, মাঝিরা পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন ও আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শর্তসাপেক্ষে বন্ধ করা পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। বিশেষ করে নৌকায় পর্যটকদের লাইফ জ্যাকেট থাকতে হবে।

উল্লেখ্য, গত ৩০ মে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন ও ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির, কোন সমীকরণে কী?

কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির, কোন সমীকরণে কী?

মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা

মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App