×

সারাদেশ

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, কাউন্সিলরসহ আসামি ২০৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, কাউন্সিলরসহ আসামি ২০৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে টিপু নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। রবিবার (৮ সেপ্টেম্বর) বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা ও বন্দর সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা, বিএনপি সমর্থক সৌরভ, রাজিব, মোস্তাক আহমেদসহ ৫৩ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে, গেল ৬ সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। টিপুকে রাস্তায় ফেলে লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে মারধর করা হয়। টিপুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। উদ্ধার করতে গিয়ে আহত হন মাসুদ রানা ও স্বেচ্ছাসেবক দলের নেতা খায়রুল কবির মুন্না। তাদের মধ্যে মুন্না রক্তাক্ত জখম হন। হামলার সময়কার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর বন্দরের নবীগঞ্জ এলাকায় তিন রাস্তার মোড়ে আবু আল ইউসুফ খান টিপুকে হত্যাচেষ্টার জন্য আবুল কাউছার আশা ও আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিবাদীরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আক্রমণ করেন। এ সময় আশা চাপাতি দিয়ে তার ঘাড়ে কোপ দেন। এর ফলে তার ঘাড়ে রক্তাক্ত জখম হয়। পরে আশা তার পায়জামার পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যান। আর মুকুল তার হাতে থাকা হকিস্টিক দিয়ে মাথায় বাড়ি দিতে গেলে তা ঠেকাতে গিয়ে তার বাম হাতের নিচ অংশ ভেঙে যায়। 

এ সময় মুকুলও তার পাঞ্জাবির পকেটে থাকা ৮ হাজার ৫০০ টাকা নিয়ে যান। এভাবে বাকি আসামিরাও আবু আল ইউসুফ খান টিপুসহ তার নেতাকর্মীদের মারধর করে। পরে নেতাকর্মীরা টিপুকে রক্তাক্ত অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি নিরাপত্তাজনিত কারণে বর্তমানে নারায়ণগঞ্জের হেলথ রিসোর্ট হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App