×

সারাদেশ

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৩৪ পিএম

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

ছবি: ফেসবুকে পাওয়া ভিডিও থেকে সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ফরিদপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা পৃথক মিছিল করেছেন। দুটি মিছিলের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উভয় ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় ব্যানার নিয়ে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। মিছিলের সামনের অংশে ছিলেন শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার। তিনি শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিচ্ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কারাগারে থাকা সব রাজনীতিবিদের মুক্তির দাবি জানান।

মিছিলের ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে।

অন্যদিকে, রোববার (১৭ মে) সন্ধ্যার পর ফরিদপুর শহর সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান। এতে অংশ নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ আরও অনেকে।

যুবলীগের মিছিলের ভিডিওটি রোববার রাতে এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।

শরীয়তপুরে ছাত্রলীগের মিছিল বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে এমন একটি ভিডিও গতকাল আমাদের হাতে এসেছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনো তাদের শনাক্ত করতে পারিনি। আর আজ কোনো মিছিল হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই। যেহেতু আমাদের থানার সীমানার সঙ্গে শরীয়তপুর সদর, নড়িয়া ও মাদারীপুরের শিবচর থানার সীমানা রয়েছে, তাই অন্য কোনো থানার সীমানায় এমন কর্মসূচি হতে পারে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

আর ফরিদপুরে যুবলীগের মিছিল নিয়ে ফরিদপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ‘শহর বা এর আশপাশে কোনো ঝটিকা মিছিলের খবর আমাদের জানা নেই। তবে ফেসবুকে একটি ভিডিও আমরা দেখেছি। প্রাথমিকভাবে ভিডিওটি দেখে স্থানটি চিহ্নিত করা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ককরোচ পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App