×

ক্রিকেট

মাশরাফির উচ্ছ্বাস

‘অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো, ইতিহাসের বড় জয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

‘অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো, ইতিহাসের বড় জয়’

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই জয়কে নিজের দেখা টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে জয়কে বিশেষভাবে তুলে ধরে মাশরাফি লিখেছেন, ‘পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’

আরও পড়ুন: আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি: মিরাজ

বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।’

এই জয়ের পর বাংলাদেশ সিরিজ হারবে না বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক এই অধিনায়ক। তবে সিরিজ জয়ের বিষয়ে এখনই নিশ্চিত না হয়ে সময়ের ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।’

ম্যাচজুড়ে বাংলাদেশের আধিপত্যের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।’

আরও পড়ুন: ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

স্ট্যাটাসের শেষাংশে দেশপ্রেমের আবেগও প্রকাশ করেন মাশরাফি। তিনি লেখেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

ম্যাচের প্রথম দিন থেকেই বাংলাদেশ ছিল দারুণ আত্মবিশ্বাসী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়াতে থাকে তারা। শেষ পর্যন্ত চার দিনের লড়াইয়ে সেই চাপকে জয়ে রূপ দেয় বাংলাদেশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাঙা হলো সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল

ভাঙা হলো সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App