×

ক্রিকেট

বাংলাদেশের স্কোর টপকে লিডে অস্ট্রেলিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

বাংলাদেশের স্কোর টপকে লিডে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বোলিংয়ে নেমেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিলেন বাংলাদেশ দলের বোলাররা। বিশেষ করে বল হাতে স্বপ্ন দেখাচ্ছিলেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েই নিজের কার্যকারিতা প্রমাণ করেন তিনি।

ইনিংসে নিজের প্রথম ওভারেই দুই অজি ব্যাটার ট্র্যাভিস হেড (২২) ও মার্নাস লাবুশেনকে (৪) বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান শরিফুল। হেডের উরুতে লেগে ইনসাইড এজ হয়ে বল স্ট্যাম্প ভাঙার পর, চার বলের ব্যবধানে শরিফুলের দুর্দান্ত সুইংয়ে পরাস্ত হন লাবুশেন।

আরো পড়ুন: দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া

এর আগে দলের দলীয় ২২ রানেই প্রথম আঘাত হেনেছিলেন আরেক পেসার তাসকিন আহমেদ। ১০ বছর পর দলে ফেরা অজি ওপেনার ম্যাট রেনশকে (৮) থার্ড স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচে পরিণত করেন তিনি। মাত্র ৬৪ রানের ছোট্ট পুঁজি নিয়েও ৩ উইকেটে ৪১ রান তুলে সফরকারীদের একপ্রকার ব্যাকফুটে ফেলে দিয়েছিল বাংলাদেশের পেস আক্রমণ।

তবে অজিদের কম রানে গুটিয়ে দেওয়ার সেই স্বপ্ন আপাতত ফিকে হতে বসেছে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথের লড়াকু ব্যাটিংয়ে। ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামলে উঠেছেন তিনি। 

ইনিংসের ১৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৯২ রান, যার সুবাদে ইতোমধ্যে ২৮ রানের লিড পেয়ে গেছে স্বাগতিকরা। উইকেটে থিতু হয়ে স্মিথ ২৩ এবং গ্রিন ১৮ রানে অপরাজিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির মাসিক বেতন কত? আর কি কি সুবিধা পান

রাষ্ট্রপতির মাসিক বেতন কত? আর কি কি সুবিধা পান

তিন ঘণ্টা পর স্বাভাবিক পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল

তিন ঘণ্টা পর স্বাভাবিক পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পে স্কেলে সুপারিশকৃত বেতন বহাল রেখে প্রজ্ঞাপন জারির দাবি

পে স্কেলে সুপারিশকৃত বেতন বহাল রেখে প্রজ্ঞাপন জারির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App