×

ক্রিকেট

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আরেকটি যুব এশিয়া কাপ। আগামী ৫ নভেম্বর মাঠে গড়াবে যুব এশিয়া কাপের নতুন আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আফগানিস্তানের। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

গতবার যুব এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার। তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল হেরে যাওয়ায় সেই আশা পূরণ হয়নি।

আট দল নিয়ে এবার আয়োজিত টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ৫ নভেম্বর উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশের যুবারা।

এরপর এক দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ মালয়েশিয়া।

গ্রুপের চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর হবে দুই সেমিফাইনাল, আর ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে যুব এশিয়া কাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

ঝালকাঠিতে বাসচাপায় পথচারী নিহত

ঝালকাঠিতে বাসচাপায় পথচারী নিহত

হতদরিদ্র সেই শিক্ষার্থীর পাশে ডিসি মাহবুবউল করিম

হতদরিদ্র সেই শিক্ষার্থীর পাশে ডিসি মাহবুবউল করিম

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App