×

অপরাধ

ধর্ষণ মামলায় মামুনুল নারায়ণগঞ্জ আদালতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১১:২৫ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হককে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তাকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আদালতপাড়ায় আনা হয়।

আজ দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এই সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এ সময় আদালতের প্রবেশ ফটকে সবাইকে জিজ্ঞাসাবাদ ও চেক করে প্রবেশ করানো হচ্ছে।

এর আগে গত ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় মামুনুলের বিরুদ্ধে রয়েল রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ, রিসিপশন অফিসার নাজমুল ইসলাম অনিক ও আনসার গার্ড রতন বড়াল সাক্ষ্য দিয়েছিলেন।

তার আগে গত ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। একইসঙ্গে ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

দিল্লিতে আবারও আটক সিজেপির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কা

দিল্লিতে আবারও আটক সিজেপির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কা

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App