×

অপরাধ

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

ছবি: সংগৃহীত

গাছ বিক্রিকে কেন্দ্র করে ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাবেক এমপি প্রার্থীর গুলিতে তার আপন ছোট ভাই মিন্টু (৫২) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ফাবিহা নামে নিহতের বারো বছর বয়সী এক মেয়ে আছে। অভিযুক্ত ডা. গোলাম কবির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ছিলেন এবং তার নিজ নামে বোয়ালমারীতে একটি নার্সিং ইনস্টিটিউট আছে।


অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৈতৃক সম্পত্তিতে থাকা জায়গার গাছ বেচাকে কেন্দ্র করে বাড়ি থেকে একটু দূরে রেললাইনের পাশে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির বাড়ি থেকে শর্ট গান নিয়ে তার ছোট ভাই মিন্টুর মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা গোলাম কবীরকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়ি ও বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্তকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধকেই হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, ওদের জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের কারণে গোলাম কবির সাথে থাকা শর্ট গান দিয়ে মিন্টুকে গুলি করেছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ডা. গোলাম কবির জেলা কৃষক লীগের সহসভাপতি বলে পরিচয় দিতেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

এর আগে ২০২৩ সালের ৬ জুলাই উপজেলার পৌরসদরের চৌরাস্তা সংলগ্ন খান প্লাজা ভবনে ডা. গোলাম কবির ও বিল্ডিংয়ের মালিক সালমা বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ডা. গোলাম কবির শর্টগান প্রদর্শন করেন এবং ভয়ভীতি দেখান। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে আগ্নেয়াস্ত্রসহ ডা. গোলাম কবিরকে থানায় নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App