রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানায় দু’জন, শাহবাগের একজন, ধানমন্ডিতে একজন, হাজারীবাগে একজন, বংশালে একজন, সূত্রাপুরে একজন, সবুজবাগে একজন, কদমতলীতে একজন, তেজগাঁওয়ে দু’জন, শিল্পাঞ্চলে দু’জন, মিরপুরে তিনজন, পল্লবীতে একজন, কাফরুলে একজন, দারুসসালামে তিনজন, ভাটারায় দু’জন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন এবং তুরাগ থানায় একজন।
ডিসি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘রাজধানীর ১৮টি থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তার করা ২৬ জনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
