×

অপরাধ

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছে ৪৩৬ জন এবং একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন: জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জন ও সিটিটিসি কর্তৃক ৮ জনকেজ্ঞ্রেপ্তার করা হয় বলে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো পড়ুন: প্রশ্ন আমরা করিনি, বিগত সরকারের সময় করা হয়েছে

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লাইয়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও দুইইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App