×

অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৮

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করে ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধের অভিযোগে ৬৫টি পৃথক মামলা নথিভুক্ত করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৭ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরায় ৪০ জন রয়েছেন।

আরো পড়ুন: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, নয়টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, একটি হাইয়েস মাইক্রোবাস, তিন বান্ডিল তাস, দুটি কাঁধের ব্যাগ, দুটি পুরোনো ছেঁড়া লাল-সবুজ চেকের বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App