×

অপরাধ

রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

 রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২।

শনিবার (১৫ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামস্থ হানিফ ফুড ভিলেজ এর সামনে রংপুর হতে ঢাকা গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরো: পড়ুন: পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন দিনাজপুর সীমান্ত এলাকা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়িতে পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী  মোছা. বেগম (৬৮)। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App