×

অপরাধ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮

ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ৯২ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৯৩ জন, গোয়েন্দা বিভাগ ১৬ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন: জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সবজির বাজারে আগুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সবজির বাজারে আগুন

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮

দেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App