×

অপরাধ

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক হওয়া ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন: গোপন বৈঠক থেকে আটক আ.লীগের ২৭৮ নেতাকর্মী, ছাড়া হলো ২৪৯ জনকেই

আসামিরা হলেন- মো. দিনারুল আলম তুহিন (৫০), ইমান আহম্মেদ ইমন (৪৫), মোল্লা মোহাম্মদ শাহজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার মহন্ত (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শীল (৪০), জালাল উদ্দিন মন্ডল (৫৫), আব্দুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লাহ সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

আবেদনে বলা হয়, গত শনিবার আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করলে তাদের আটক করা হয়। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি। এ কারণে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

প্রসিকিউটর মিজানুল ইসলাম ‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?

সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App