×

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মনা বিভাগ ২৭ জনকে, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ তিন ও সিটিটিসি বিভাগ এক জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন: কম আমদানির অজুহাতে ২ হাজার ছাড়াল সিলিন্ডার

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যাক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা ও ৩৫ লাখ বাংলাদেশী জাল টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App