×

ঢাকা

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: শরীয়তপুরের ডিসিকে ওএসডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:৩১ পিএম

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: শরীয়তপুরের ডিসিকে ওএসডি

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন-কে ওএসডি (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

শনিবার (২১ জুন) এই কর্মকর্তাকে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়নের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। 

আরো পড়ুন : ৬টি প্রতীক চূড়ান্ত, বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

শুক্রবার (২০ জুন) সকাল থেকে টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসি আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও চারটি ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনা মুহূর্তেই দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়, বিশেষ করে শরীয়তপুরে এটি ব্যাপক আলোড়ন তোলে।

জানা গেছে, ভিডিওতে থাকা নারী টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের স্বামীর বড় বোনের জামাইয়ের আত্মীয়। পারিবারিক এই আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App