×

ঢাকা

ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্ত্রীর আত্মহত্যা, হাসপাতালে স্বামী

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৩৩ পিএম

ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্ত্রীর আত্মহত্যা, হাসপাতালে স্বামী

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে নিলুফা বেগম (৫০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিলুফা বেগম পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী। এ সময় আরব তার স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসার সময় নিলুফা রেললাইনের দিকে দৌড়ে যান। পেছনে থাকা স্বামী আরব আলী চিৎকার করে তাকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিলুফার মৃত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরব আলী নিজেও। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিলুফাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আসমা বেগম জানান, রেললাইনের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিলো। ওই সময় তার স্বামী পিছে পিছে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে স্ত্রীকে বলতে শোনা যায়, তোর পায়ে ধরি আমার সর্বনাশ করিস না।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাত মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কেটে ও থ্যাঁতলে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে, এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তার এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App