×

ঢাকা

নছিমন উল্টে চালকের মৃত্যু

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:২২ পিএম

নছিমন উল্টে চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে খাদ্যপণ্য বহনকারী নছিমন উল্টে সোহাগ মোল্যা (১৭) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকার পেছনে অবস্থিত সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন কোম্পানির বিস্কুট ও জুস বোঝাই করে একটি নছিমন বিভিন্ন এলাকায় দোকানে দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দাদপুর ইউনিয়নের কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে উল্টে যায়। এতে নছিমনের চালক সোহাগ মোল্যা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলে তিনি মারা যান। নছিমনে থাকা অপর এক আরোহী ছিটকে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন জানান, বিকট শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করেন। চালকের ব্যাগে থাকা মেমো থেকে সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠানে খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা আহত সোহাগকে ভ্যানে করে কুন্দারদিয়া বাজারে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সাধনা স্টোরের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App