×

ঢাকা

ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে প্রাণ গেল শিশুর

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে প্রাণ গেল শিশুর

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুবা ওই গ্রামের শেখ মিলনের মেয়ে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বসতঘরের পাশে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য পরিবারের একটি পৃথক ঘর ছিল। ঘটনার সময় সবার অজান্তে শিশুটি ওই চার্জার ঘরে প্রবেশ করে। সেখানে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার শিশুটির শরীরে জড়িয়ে গেলে সে গুরুতর আহত হয়।

পরে তার চাচাতো বোন সুমনা আক্তার শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। শিশুটির মা সুলতানা বেগমসহ স্বজনরা তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা

প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App