×

ঢাকা

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পিএম

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। 

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা এলাকার হরিপুর-দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অনিক মিয়া (২০)। তিনি উপজেলার নীলক্ষ্যা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং নাজিমউদ্দিন গ্রুপের সদস্য। এছাড়া, আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হরিপুর-দরিগাঁও এলাকার আলাল গ্রুপ এলাকার বাইরে ছিলো। আজ সকালে আলাল গ্রুপ পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের বিরোধী পক্ষ নাজিমুদ্দিন গ্রুপ বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময়, গুলি, দেশীয় অস্ত্র ও ট্যাটার আঘাতে অন্তত পাঁচজন আহত হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সংঘর্ষ চলাকালে অনিক মিয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজু ও মোস্তফা কামাল নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’

ওসি মজিবুর রহমান আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App